বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্বল সরকার আজ অবৈধভাবে দেশ শাসন করছে – যুগ্ম মহাসচিব সরোয়ার

শামীম আহমেদ বরিশাল :
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১

বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড, মজিবুর রহমান সরোয়ার বলেছেন, এই সরকারকে অবৈধভাবে যারা সেদিন রাতের আধারে জনগনের ভোট হরন করে ক্ষমতায় বসিয়েছিলেন সরকার এখন তাদেরকে বিত্বশালী বানাবার কাজে ব্যাস্থ হয়ে পড়েছেন। আজকের এই মহামারী দেশে একটি জাতীয় সমস্যা হলেও সরকার একদিনের জন্য আমাদের বিরোধী দলের সাথে আলোচনা করেন নাই। সরকার আজ দেশের সাধারন মানুষের খাদ্য ব্যাবস্থা নিশ্চিত না করে লগডাউন দিয়ে মানুষকে ঘড় বন্দি করে রেখেছে যার ফলে এভন শ্রমিক শ্রেনির মানুষ বেশি ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে। যার কারনে আজ অসহায় দুস্থ শ্রমজীবী মানুষকে সরকার ঘড়ে আটকে রাখতে ব্যার্থ হয়েছে। কেহ ঠিকমত লগডাউন মানছে না সেকারনেই পথে পথে শোনা যায় আগে জীবন তার পরে করোনা। তিনি আরো বলেন সাবেক তিনবারের প্রধান মন্ত্রী,একজন রাস্ট্রপতির স্ত্রী হয়ে তিনি বিচার বিভাগে ন্যায় বিচার পায়নি এমনকি তিনি অসুস্থ হবার পরও দেশের মৌলিক চাহিদা চিকিৎসা সেখানেও তার অধিকার সরকার হরন করেছে। সরকার বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে আলাদা করার কথা বলেপ্রচার চালালেও তারা বিচার বিভাগকে নিজেদের হাতে রেখে নিজ স্বার্থে ব্যাবহার করছে। এই বর্তমান দূর্বল সরকার এখন মামলা ও বাহিনী নির্ভরশীল সরকারে পরিনত হয়ে পড়ার কারনে আজ দেশ একটি গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিনত হয়ে আছে। রোববার (৯ই) মে সকাল ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা ও আলোচনা সভা সহ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথির বত্তৃতায় তিনি একথা বলেন। বরিশাল মহানগর ও জেলা শ্রমিকদলের আয়োজনে মহানগর জৈষ্ঠ শ্রমিক নেতা আব্দুল হকের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,শ্রমিকদল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জি.এম ফারুক, মহানগর শ্রমিকদল সাথারন সম্পাদক ফয়েজ আহমেদ খান। এসময় আরো উপস্থিত ছিলেন কোতয়ালী শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন, জেলা শ্রমিকদল সহ-সাথারন সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষাবোর্ড শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, পরিবহন শ্রমিকদল নেতা নুর আলম ও ট্রাক ইউনিয়ন শ্রমিকদল নেতা জাহাঙ্গির আলম প্রমুখ। সরোয়ার আরো বলেন সরকার দেশে গণতন্ত্রের নামে একদলীয় বাকশালী শাষন ব্যবস্থা কায়েম করে সাধারন প্রতিবাদী মানুষের গলা চেপে থরে রেখেছে। তিনি অসহায় সাধারন শ্রমিকদের সাহায্য সহযোগীতার জন্য সরকারের কাছে আহবান জানান। এসময় তিনি সকল শ্রমিক সহ সকলকে মাক্স ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন। পড়ে বিএনডিপ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com