বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

দেশে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬০

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে ও মোট ১৬৮ জনের প্রাণহানি হলো।

আজ যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ২ জন। তাদের মধ্যে দুই জন ষাটোর্ধ্ব ও ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com