বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

আল-আকসা মসজিদসহ পূর্ব জেরুজালেমে গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় উদ্বেগ প্রকশ করে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে ঢাকার বারিধারায় প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের কাছে বিএনপি মহাসচিবের চিঠি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মির্জ ফখরুল বলেন, এই কঠিন সময় উত্তরণে আল্লাহ রাব্বুল আ‘লামীন যেন আপনাকে শক্তি ও সাহস দান করেন। চিঠিতে বিএনপি মহাসচিব এই বর্বরোচিত হামলায় মাহে রমজানে আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট এবং ফিলিস্তিনি পরিবারগুলোকে তাদের বসতি থেকে উচ্ছেদ মানবাধিকারের সুস্পষ্ট লংঘন বলেও উল্লেখ করেন। বিএনপি মহাসচিব তাঁর চিঠিতে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেম এলাকায় নিরাপরাধ মানুষের ওপর গোলাবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার ভূমিকা পালন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণার আলোকে ওই এলাকায় ফিলিস্তিনিদের সকল ধরণের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বিএনপি এবং বাংলাদেশের জনগণের সমর্থনের বিষয়টি ফিলিস্তিনের প্রেসিডেন্টকে প্রেরিত বিএনপি মহাসচিবের চিঠিতে পুনর্ব্যক্ত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com