বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গবাদি পশুর লাভজনক খামার স্থাপনের জন্য উন্নত জাতের ঘাস চাষ করার ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

গরুর খাদ্য ঘাসের বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার চেয়ারম্যান

দিনাজপুৃর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার বলেছেন ঘাস এমনি একটি খাবার যা ছাড়া গবাদি পশু পালন করার কথা ভাবা যায় না। গবাদি পশুকে তার প্রাপ্যতা অনুযায়ী ঘাস সরবরাহ করা গেলে তার দুধ উৎপাদন বৃদ্ধি পায়, স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং প্রতি বছর ১টি করে সুস্থ্য সবল বাছুর পাওয়া যায়। দেশে গবাদি পশুর লাভজনক খামার স্থাপনের জন্য উন্নত জাতের জন্য ঘাস নেটিয়ার পাকচং-১ চাষ করার ব্যাপারে মনোযোগী হতে হবে। “গরুর মুখে দিলেই ঘাষ, দুধ পাবেন ১২ মাস”- এই প্রবাদ বাক্যকে সামনে রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ২৬ মে বুধবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দিনাজপুরের বাস্তবায়নে সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন কল্পের আওতায় আদিবাসী সম্প্রদায় সদস্যদের গাভী পালনে উৎসাহিত করতে ঘাসের বাজার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রুবেন মুর্মূর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়, ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রহিম বলেন, বর্তমান সরকার পিছিয়ে পরা অনাগ্রসর সুবিধাবঞ্চিত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। পাকচং-১ জাতের ঘাসটি চাষ করে খামারস্থ গবাদি পশুর চাহিদা মেটানো হচ্ছে এবং আদিবাসীরা গবাদি পশু পালনে উৎসাহিত হচ্ছে। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ঘাসের বাজার উদ্বোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com