বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুর কোতয়ালী থানায় সেবার মান পর্যবেক্ষন সভা

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

দিনাজপুর কোতয়ালী থানাকে শিশু বান্ধব ও মডেল থানার গড়ার লক্ষ্যে ২৯ মে শনিবার থানার ৩য় তলার হল রুমে সিভিএ ওয়ার্কিং কমিটির আয়োজনে এবং কোতয়ালী থানা ও দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় কোতয়ালী থানায় “থানার সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ” সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দিনাজপুর এপিসি ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গোমেজ বলেন, কোতয়ালী থানাকে একটি শিশু বান্ধব মডেল থানা হিসেবে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন সিভিএ ওয়ার্কিং কমিটির সদস্যদের দ্বারা এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, উপ-পরিদর্শকের সাথে শিশু বিষয়ক দপ্তর থাকবে। আলাদা রেজিস্ট্রার বহি, মানুষিক সহায়তা প্রদান, প্রাথমিক চিকিৎসা, শিশু বয়স নিশ্চিত করন, দ্রুত জামিন, আলাদা চার্জসীট, মৌলিক চাহিদা থাকবে। সিটিজেন ভয়েস অব এ্যাকশন (সিভিএ) সরকারি পলিসি ও নীতিমানা, স্থানীয় উপকার ও সম্পদ তৈরী করা, জনগণের শিক্ষা প্রদান ও সঙ্গতীকরন, নেটওয়ার্ক ও কোয়ালিশন তৈরী করা, সম্পর্ক তৈরী ও যোগাযোগ স্থাপন। এ বিষয়ে আলোচনা করেন ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান, ওসি (নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী) হেলপ ডেক্স-এর মোছাঃ শাহানাজ বেগম ও সাব ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন কাদের। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি প্রোগ্রাম অফিসার দরিস লিয়া হাসদা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com