বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাজেটে খেটে খাওয়া মানুষের কোন সুখবর নেই: ড. সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খেটে খাওয়া মানুষের কোনও সুখবর নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্র্যাক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা গতানুগতিক এক বাজেট, যা গত বছরের প্রণীত বাজেটেরই ধারাবাহিক। করোনার কারণে সৃষ্ট দারিদ্র্য বৃদ্ধি এবং খেটে খাওয়া মানুষের সমস্যা নিরসনে তেমন কোনও ইতিবাচক প্রভাব এই বাজেট রাখতে পারবে না।’ গত রবিবার (৬ জুন) ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৫ জুন) ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ফোরাম ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বাজেটোত্তর এক আলোচনা সভার আয়োজন করে। ‘বাজেট সংলাপ-২০২২’ শীর্ষক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালেহউদ্দিন আহমেদ। এতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যবসায়ীবান্ধব এই বাজেট ট্রিকল ডাউন ইফেক্টের যে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা ভেবে করা হয়েছে, এটা সেই লক্ষ্য অর্জন করতে পারবে কিনা, তাতে সন্দেহ আছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com