শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

দেশে করোনায় আক্রান্ত মোট ৮৭৯০ জন, মৃত্যু ১৭৫

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৭৫ জনের প্রাণহানি হলো।

শনিবার (২ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭৭ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তকরণে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ টি। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com