বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে ‘আলোকবর্তিকা’র উদ্যোগে বৃক্ষ রোপন উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

বাংলাদেশের আয়তনের তুলনায় বনাচ্ছাদিত এলাকার পরিমান মাত্র ৭.৭ ভাগ এবং ভুমি এলাকার তুলনায় ১৪ শতাংশ বনাঞ্চল। এছাড়া জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে চলছে অপরিকল্পিত বৃক্ষ নিধন। ফলে বজ্রপাত সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এই বিপর্যয় থেকে উত্তরনের জন্য বৃক্ষ রোপনের তাগিদ অনুভব করেন পরিবেশ সচেতন মানুষ। সেই তাগিদ থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষা ও সেবা মূলক সংগঠন ‘আলোকবর্তিকা’র উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার সকালে বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক গাছ লাগিয়ে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আলোকবর্তিকা’র প্রতিষ্ঠাতা ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমনা আক্তার শিমু, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাই টিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, আমার সংবাদ প্রতিনিধি জহুরুল ইসলাম এবং আলোকবর্তিকার আলোকছটারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com