শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

৫৩ দিন পর খোঁজ মিলেছে সাংবাদিক কাজলের

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

অফিস থেকে বের হয়ে নিখোঁজ থাকার ৫৩ দিন পর খোঁজ মিলেছে ঢাকা থেকে নিখোঁজ হওয়া ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মামলায় বেনাপোল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি ভারত থেকে বিনা পাসপোর্টে দেশে আসার সময় বিজিবির হাতে আটক হন বলে জানিয়েছেন বেনাপোল থানার ওসি মো. মামুন খান।

ওসি মামুন জানান, একজন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিজিবির হাতে আটক হন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বিজিবি বলতে পারবে।

এদিকে বেনাপোল থানার ডিউটি অফিসার জেসমিন আক্তার বলেন, ‘শফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তি থানায় আছেন। তিনি সাংবাদিক কি না জানি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

এ দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘শুনেছি মামলা হয়েছে। এজাহার থানায় আছে। আমি এখনও থানায় যাইনি। থানায় যাওয়ার পরে বিস্তারিত জানতে পারব।’

তাকে আজই ছেড়ে দেওয়া হবে কি না জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলা যেহেতু হয়েছে। এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

এদিকে কাজলের ছেলে মনোরম পলক বলেন, ‘রাত ২টা ৪৮ মিনিটের দিকে তাকে ফোন করে তার বাবার অবস্থান জানানো হয়। বাবা এখন বেনাপোল থানায় আছেন। তার সঙ্গে কথা হয়েছে।’

বিজিবির পক্ষ থেকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পথে শফিকুল ইসলাম কাজল আটক হন। তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। বিনা পাসপোর্টে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হন। আনুমানিক রাত ৮টার থেকে তার দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরের দিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com