বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

ঢাকাতেই করোনায় আক্রান্ত ৪৪৯ পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ৮৫৪ সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৪৪৯ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।

রোববার (৩ মে) দুপুরে পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৪৪৯ জন। প্রাতিষ্ঠানিক কোরেন্টাইনে আছেন ১ হাজার ৫০ জন। আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন মোট ৫ জন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা সংক্রমণের শুরু থেকেই মাঠ পর্যায়ে নানা ধরনের দায়িত্ব পালন করছেন পুলিশ। রোগীদের হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে মানুষের সঙ্গরোধ নিশ্চিত করা, করোনা আক্রান্ত অলিগলিতে টহল ডিউটি, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, ত্রাণ বিতরণে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তা, আক্রান্ত রোগীর দাফনেও সক্রিয় ভূমিকা রাখতে হচ্ছে। তাই পুলিশের সংক্রমণের ঝুঁকি বেশি থাকবেই।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com