শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

মুশফিকের ঐতিহাসিক ব্যাট কিনতে চান তামিম

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২০

করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের সাহায্যে তহবিল গঠনের জন্য দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, মুশফিকের ব্যাট কেনার জন্য তিনি নিজেও নিলামে অংশ নিবেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার (০২ মে) রাতে ইনস্টাগ্রাম লাইভে আসেন দুই বন্ধু। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এবং বিভিন্ন বিষয়ে আলাপকালে অনেক রাখঢাক রাখতে হয় ক্রিকেটারদের। কিন্তু সামাজিক যেগাাযোগমাধ্যমের লাইভ আড্ডায় অত রাখঢাক করেননি দুজন। ক্যারিয়ারের বিভিন্ন সময়ের তাদের আলোচনা ছিল ভীষণ উপভোগ্য ও হাস্যরসে ভরপুর।

মুশফিকের ব্যাট নিলামে তোলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। ব্যাটের নিলামের প্রসঙ্গে তামিম বলেন, ‘বাংলাদেশের হয়ে টেস্টে হয়ত আরও অনেকে ডাবল সেঞ্চুরি করবে। কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলি তুই। সেটা কেউ ভাঙতে পারবে না। এমন একটা ব্যাট নিলামে তুলবি। কীভাবে নিলামটা হবে।’

জবাবে মুশফিক জানান নিলামের বিস্তারিত, ‘খুব শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি, একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করব, আমার ব্যাট এমন চিন্তা করে নয় অসহায়দের সহায়তা করা হবে এই চিন্তায় যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।’

মুশফিক তামিমকে উদ্দেশ্য বলে বসেন, ‘ব্যাটটি তুইও তো কিনতে পারিস।’ জাবাবে তামিম জানালেন, ব্যাট কেনার চেষ্টা করবেন এমন চিন্তা তিনি আগে থেকেই করে রেখেছেন। তামিম বলেন, ‘সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছি যে আমি চেষ্টা করব (নিলাম থেকে ব্যাট কেনার)। আমি বিড করব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com