বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোশাররফ করিমের সঙ্গে জুটি বাঁধলেন তানহা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১

মোশাররফ করিম এমনই একজন অভিনেতা, যার নামের আগে আর কোন বিশেষণ প্রয়োজন হয় না। শক্তিমান এ অভিনেতার সঙ্গে এবার জুটি বেঁধে হাজির হচ্ছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। গত দুদিন ধরে ঈদের বিশেষ একটি নাটকের শুটিং করছেন তারা। নাটকের নাম ‘বউ ভীষণ পাওয়ারফুল’। এটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক। এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার জুটি বাঁধলেন মোশাররফ ও তানহা। জানা যায়, আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, মোশাররফ করিম ভাইয়ের সাথে এটাই প্রথম কাজ আমার। এক কথায় যদি বলি, মোশাররফ ভাই হচ্ছে জিনিয়াস। উনি হচ্ছে অভিনয়ের পাঠশালা। উনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। গত দুদিন ধরে উনার সঙ্গে কাজ করছি, অনেক কিছু শিখছি। প্রতিটা দৃশ্য ধারণের আগে বেশ কয়েকবার করে রিহার্সাল করে নিচ্ছি, উনি খুব চমৎকারভাবে আমাকে সহযোগিতা করছেন। নাটকটির গল্প প্রসঙ্গে এ নায়িকা বলেন, নামের মধ্যেই কিন্ত গল্পের কিছুটা আঁচ পাওয়া যায়। পারিবারিক গল্প যেখানে স্ত্রী তার স্বামীকে সবসময় ডমিনেট করে। প্রসঙ্গত, আসছে ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তানহা তাসনিয়াকে। এরইমধ্যে শেষ করেছেন ‘ভয় করোনা’ নাটকের শুটিং, এতে তানহার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ ও তৌসিফ মাহবুব। এছাড়াও ‘কুয়াশা’ নাটকে তানহাকে দেখা যাবে আফরান নিশোর বিপরীতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com