বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১

অভিমন্যু মিশ্র নিশ্চিত করেই এক বিস্ময় বালক। যে বয়সে প্রাইমারি পেরিয়ে মাধ্যমিক শুরুর কথা তার সেই বয়সে করলেন বিশ্ব জয়। সবাইকে চমকে দিলেন ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী কিশোর। ইতিহাস গড়ে দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার হলেন তিনি। অভিমন্যু এবার ইউক্রেনের সার্জে কার্জাকিনের রেকর্ড ভেঙে দিলেন। ২০০২ সালে কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন মাত্র ১২ বছর ৭ মাস বয়সে। এরপর কেটে গেছে ১৯ বছর। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিমন্যু। গ্র্যান্ডমাস্টার হলেন ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।
বুদাপেস্টে গত বুধবার এই রেকর্ড গড়েন তিনি। এদিন কালো ঘুঁটি নিয়ে তিনি হারান ভারতের ১৫ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে। আগেই তার পথ ধরে ২৫০০ হতেই গড়েন অনন্য কীর্তি। সবচেয়ে কম বয়সী গ্র্যান্ডমাস্টার বনে যান এই দাবাড়ু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com