বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া-আরিচায় পুলিশের টহল জোরদার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ জুলাই, ২০২১

ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এলাকায় লকডাউন কার্যকর করতে চতুর্থ দিনে হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট এবং টহল জোরদার করেছে। এছাড়া জেলা পুলিশ ও সেনাবাহিনীও পৃথক পৃথকভাবে লকডাউন কার্যকর করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। সরেজমিন পাটুরিয়া ও আরিচা ঘাটে দেখা গেছে, ফেরিতে শুধু জরুরি পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ জরুরি ব্যক্তিগত গাড়ি পারাপার হতে দেখা গেছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে। বিনা প্রয়োজনে লকডাউনে বাড়ির বাইরে বের হলেই তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে শুরু থেকেই তারা কাজ করে যাচ্ছেন। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সড়কে চলাচলকারী ব্যক্তিগত যানবাহন চেক করছেন। সন্তোষজনক কারণ না দেখাতে পারলে আইনগত পদক্ষেপ নিয়ে থাকেন। পাটুরিয়া ও আরিচা ঘাটেও তাদের টহল বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে জরুরি পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কোনও যাত্রী বা অন্য কোনও গাড়ি ঘাট এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সেনাবাহিনী টহল দিচ্ছে। কেউ মাস্ক ছাড়া রাস্তায় বের হলে তাদের মাস্ক দেওয়া হচ্ছে। শহরের খালপার মোড়ে পুলিশি তল্লাশি চৌকি বসানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com