সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাত্রকে বেত্রাঘাতের ঘটনায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

মিজানুর রহমান ফেনী :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

গণিত না পারায় প্রাইভেটে ছাত্রকে বেত্রাঘাত এর অভিযোগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমকে সোমবার (৫ জুলাই) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ডাক্তার পাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ছাত্রের পরিবার জানায়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলুল আহাম্মেদ আদর গণিত প্রাইভেট পড়ে শাহ আলম নামের এই শিক্ষকের কাছে। সোমবার সকাল নয়টা আদর গণিত বিষয় প্রাইভেট পড়তে স্যারের বাসায় যায়। প্রাইভেটের সময় গণিত না পারায় স্যার তাকে এলোপাতাড়ি বেতের আঘাত করে। পরে আদর অসুস্থ হয়ে পড়ে।আদর বাসায় গেলে তার মা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এই ঘটনায় সোমবার রাতে ছেলেকে প্রহারের অভিযোগে শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন ছাত্রের বাবা সেলিম উদ্দিন। ফেনী মডেল থানার ওসি মোঃ নিজাম উদ্দিন শিক্ষার্থী প্রহারের ঘটনায় শাহ আলম নামে এক শিক্ষকের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তার বাড়ি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com