শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাড়াশে বিদ্যালয় মাঠে হাঁটু পানি !

সাব্বির মির্জা চলনবিল :
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে-বৈশাখ মাসে তার হাটু জল থাকে।’ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার জলের মতোই হাঁটু জলে ডুবে আছে মাঠ। এ মাঠের চারপাশে রয়েছে একাধিক বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে ঈদের নামাজ পড়া হয়। এ মাঠের এক কোণায় বসে স্থানীয় সাপ্তাহিক হাটের কাঁচা বাজার। কিন্তু সেখানে এখন জাল পেতে মাছ ধরা হচ্ছে ! সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বস্তুল ইসাহাক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি আটকে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, বস্তুল ইসাহাক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠের দুপাশে বস্তুল টেকনিক্যাল এন্ড বি. এম. কলেজ, বস্তুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বস্তুল কেন্দ্রীয় জামে মসজিদ ও বস্তুল বাজার মসজিদ অবস্থিত। তিনি আরো বলেন, বস্তুল ইসাহাক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠের আয়তন অনেক বড়। সপ্তাহের শুক্রবার ও সোমবার দিন সেখানে একপাশে কাঁচা তরকারির হাট বসে। বৃহত্তর বস্তুল গ্রামের ঈদের নামাজ ও অধিকাংশ জানাজার নামাজ সেখানেই পড়া হয়। তাছাড়া নিকটবর্তী কয়েক গ্রামের কিশোর ছেলে ও তরুণরা এ মাঠে খেলাধুলা করেন। বিকেলে মানুষজন সেখানে নিজেদের মতো করে সময় কাটান। স্থানীয়রা মাঠটি কেন্দ্রীয় মাঠ হিসেবেই ব্যবহার করেন। সবদিক বিবেচনায় এ মাঠের বেশ গুরুত্ব রয়েছে। সরেজমিনে রবিবার (১১ জুলাই) দেখা গেছে, বস্তুল ইসাহাক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে কারেন্ট জাল পেতে রেখেছেন এক যুবক। কিন্তু মাঠের আশপাশে কোথাও পানি নেই। বস্তুল ইসাহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াশিনি কুমার ভৌমিক বলেন, লোকজন মাঠের দক্ষিণ ও পূর্ব পাশে মাটি ফেলে উঁচু করেছেন। যে কারণে বিদ্যালয় মাঠ পুকুরের মতো হয়ে গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির বলেন, বস্তুল ইসাহাক উচ্চ বিদ্যালয়ের মাঠ মাটি দিয়ে ভরাট করা ছাড়া কোন উপায় নাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com