শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেপ্টেম্বরেই আসছে নতুন ম্যাকবুক প্রো

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

ম্যাকবুক ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর। চলতি বছরের সেপ্টেম্বরে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল নতুন ডিজাইনে ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো আনার বিষয়ে কাজ করছে। বর্তমান বাজারে যেসব মডেল আছে সেগুলোকে রিডিজাইন করে নিয়ে আসা হবে বলে অ্যাপল জানিয়েছে। খবর এএনআই।
এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে অ্যাপলের যেসব ম্যাকবুক প্রো রয়েছে সেগুলোর মূল নকশায় কোনো পরিবর্তন না করে ভিন্ন বৈশিষ্ট্য ও ফিচার যুক্ত করে নতুন ভার্সন আনা হবে। যেমন ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রোর পরিবর্তে ১৪ ইঞ্চির ভ্যারিয়েন্ট বাজারে আনা হতে পারে। এসব নতুন ডিভাইসে মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি অ্যাপলের সফল চিপ এমওয়ানের মতো গতিশীল প্রসেসর ব্যবহার করা হবে।
আর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন যেসব ডিভাইস বাজারে আনা হবে সেগুলো হবে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী ডিভাইস। অর্থাৎ এসব ডিভাইসে এমওয়ান চিপের চেয়ে আরো শক্তিশালী চিপ ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে এতে ১৬ জিবি র্যাামের একটি ভ্যারিয়েন্ট ও হাই রেজল্যুশনের ডিসপ্লে ব্যবহার করা হবে। অ্যাপল ১৬ ইঞ্চির যে ম্যাকবুক প্রো বাজারে নিয়ে আসতে যাচ্ছে সেটিতে ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়। তবে ভবিষ্যতে এটির পরিবর্তন হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সূত্রে জানা গেছে, অ্যাপল খুব শিগগিরই নিজস্ব সিলিকন চিপের মাধ্যমে তাদের পণ্য উৎপাদনের পরিকল্পণা নিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com