শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোর টিকাদান কেন্দ্রে প্রথমদিনে মানুষের ব্যাপক ভিড়

যশোর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১

করোনা ভয়াবহ রূপ নেওয়ার প্রেক্ষাপটে যশোরে টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে বিপুলভাবে। এ কারণে টিকাদান কেন্দ্রে মানুষের প্রচ- ভিড় হচ্ছে। ফলে, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ থাকছে না। সোমবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে আগ্রহীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনের প্রথম ভাগেই মজুত টিকা ফুরিয়ে যায় এই কেন্দ্রে। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা থেকে নতুন করে টিকা এনে চাহিদা পূরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বেলা একটা পর্যন্ত কেন্দ্রটিতে কয়েকশ’ মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। যশোরে করোনার টিকাদান কার্যক্রম চালানো হচ্ছিল জেনারেল হাসপাতালের পশ্চিম গেটের পাশের একটি স্থাপনায়। কিন্তু বিপুল সংখ্যক মানুষ টিকা নিতে আসায় স্থান পরিবর্তন করে এখন তুলনামূলক বেশি জায়গা ব্যবহার করা হচ্ছে। টিকাদানের বর্তমান কেন্দ্র নার্সিং ট্রেনিং সেন্টার (এনটিসি)। সেখানেও মানুষের ব্যাপক ভিড় হচ্ছে। ফলে, স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ থাকছে না। দুপুর দুইটা পর্যন্ত টিকা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও ওই সময় পর্যন্ত সম্ভব না বলে জানান কর্তব্যরত সেবিকারা। ভিড় সামলাতে দায়িত্বরত স্বেচ্ছাসেবীদের হিমশিম খেতে দেখা যায় সেখানে। যশোরে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বেড়েছে। নতুন করে টিকাদানের প্রথম দিনেই এ কারণে ব্যাপক ভিড় হয়। পারতপক্ষে নির্ধারিত দিনে কেউই টিকা নিতে মিস করেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com