শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারী কিশোরগঞ্জে লকডাউন উপেক্ষা করে পশুর হাট, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে নীলফামারীর কিশোরগঞ্জে বসেছে পশুর হাট। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বুধবার দুপুরে সাপ্তাহিক এ হাটে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। ইজারাদের পক্ষ থেকে হাত ধোয়ার সাবান বা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কেউই মানছেন না স্বাস্থ্যবিধি, নেই কোনো সামাজিক দূরত্ব। সব ধরণের বিধিনিষেধ উপেক্ষা পশুর হাট বসলেও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে উপজেলায় করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জানা গেছে, উপজেলার সর্ববৃহৎ এ পশুর হাট বসে প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার। করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে নানা বিধি নিষেধ থাকলেও এসবকে বৃদ্ধাগুলি দেখিয়ে নির্বিঘ্নে চলছে কিশোরগঞ্জে পশুরহাট। ফলে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দ্রুত করোনা সংক্রমণের আশংকা রয়েছে। হাটে আসা কয়েক ক্রেতা-বিক্রেতার সাথে কথা হলে তারা বলেন, ভ্যাপসা গরমে মুখে মাস্ক রাখা যাচ্ছে না। মাস্ক পরে কথা বলতেও সমস্যা হয়। গরুর হাটে স্বাস্থ্য বিধি মেনে চলা খুবই দুষ্কর। এ বিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান জানান, আমি এ বিষয়ে কিছু জানি না ,সেনাবাহিনী সহ টহলে ছিলাম । হাট বসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা: রোকসানা বেগম বলেন, গরুর হাট বন্ধের নির্দেশনা আছে।হাট বসানো বিষয়ে আমি কিছু জানি না। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com