শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লঞ্চ ও স্টিমার চলবে ১৪-২৩ জুলাই পর্যন্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১

গতকাল বুধবার ১৪ জুলাই মধ্যরাত থেকে শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা পর্যন্ত সব ধরনের লঞ্চ-স্টিমারসহ নৌযান চলবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযানসহ সব ধরনের লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ থাকবে। গত মঙ্গলবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নৌপরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিআইডব্লিউটিএ বলছে, ‘ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে ১৪ জুলাই ২০২১ মধ্যরাত থেকে ২৩ জুলাই ২০২১ সকাল ৬টা পর্যন্ত নৌযান পরিচালনা করতে পারবেন সংশ্লিষ্টরা।’

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ আজ (মঙ্গলবার, ১৩ জুলাই) নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ জুলাইয়ের জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই ২০২১ সকাল ৬টা থেকে ৫ আগস্ট ২০২১ দিবাগত রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।’
অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com