শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফের শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

প্রতিকূল আবহাওয়ার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বিধিনিষেধ না মেনে যাত্রীরা ‘জোর করে’ ফেরিতে উঠছেন বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তিন ঘণ্টা বন্ধের পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সাতটি ফেরি চলাচল শুরু হয়েছে। সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার আওতাধীন যানবাহন আছে। পর্যায়ক্রমে এসব পার করা হচ্ছে। তিনি আরো বলেন, ফেরিতে যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক আছে। ভোর থেকে কয়েক ঘণ্টা যাত্রীদের ভিড় থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়। নিষেধাজ্ঞা সত্ত্বেও যাত্রীরা জোর করে ফেরিতে উঠছে এবং বিধিনিষেধ মানাতে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে, বৃহস্পতিবা দুপুর ১২টার দিকে প্রতিকূল আবহাওয়ার কারণে এই নৌপথের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com