শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিশু কন্যার চিকিৎসার্থে সাহায্যের আবেদন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১

দিনাজপুরের বিরামপুর পৌর শহরে বিকলাঙ্গ শিশুকন্যার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে সন্তানের পিতা-মাতা প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের নিকট আকুতি জানিয়েছেন। সরজমিনে জানা গেছে, বিরামপুর পৌর শহরের বিহারীপাড়া মহল্লার এনজিও কর্মী আনোয়ার হোসেন শাহীনের ১০ বছরের শিশু কন্যা রাফানা শবনাম (সুচি) হুইল চেয়ারে বসে আছে। মাতা রুবিনা খাতুন জানান, তার শিশু কন্যা সুচি জন্মের পর সামান্য উঠাবসা করছিল। ২ বছর বয়স থেকে ঐ কন্যা আর হাঁটাচলা করতে পারে না। সেই থেকে দেশে বিদেশে চিকিৎসক দেখিয়েছেন কিন্তু কোন সুফল মেলেনি। ইতিমধ্যে চিকিৎসা করাতে পিতা-মাতা সর্বশান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন ঐ শিশুর চিকিৎসার জন্য কয়েক কোটি টাকার প্রয়োজন। শিশু কন্যা সুচির বাবা আনোয়ার হোসেন শাহীন বলেন, আমি দীর্ঘদিন উপজেলা সমাজসেবা অফিসে আমার মেয়ের জন্য একটি প্রতিবন্ধী কার্ড চেয়েছি, কিন্তু কোন ভাবেই তা সম্ভব হয়নি।তাই কোন উপায় না পেয়ে আমাদের শিশুকন্যার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের নিকট আকুল আবেদন জানাচ্ছি। প্রয়োজনে সহায়তা পাঠানোর বিকাশ নং- ০১৭৩৭৫৯৬০২৬।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com