বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারের পাশে নূরুল ইসলাম বুলবুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোজখবর ও স্বজনদের আর্থিক সাহায্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, সাবেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: মোখলেসুর রহমান, সদর উপজেলা আমির অধ্যাপক মো: আমানুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মেহেদি হাসানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বৃহস্পতিবার সকালে নিহত ও আহতদের বাড়িতে ছুটে যান এবং নিহত ১৭ জনের পরিবারের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে এবং আহত ২১ জনের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদেরকে শহীদ হিসেবে কবুল করার ও তাদের পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ এবং এই শোক কাটিয়ে ওঠার তৌফিক কামনা করে পরিবারের সদস্য এবং উপস্থিত লোকদের নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণপাঁকা ঘাটে গ্রামের প্রায় ৪০ জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো: হোসেন আলীর মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে তারা ঘাটের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে ঘরের মধ্যে থাকা পাঁচজন নারীসহ ১৭ জন নিহত হন।-বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com