শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার কৃষকদের পাশাপশি ভোক্তাদেরও বাঁচানোর চেষ্টা করছে-আদমদীঘিতে খাদ্যমন্ত্রী

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমরা কৃষক ও ভোক্তা দুজনকেই বাঁচাতে চাই। তাই বলে আঠারো সালের হিসেবে চাল খেতে চাইলে হবে না। আঠারো সালের হিসেবে চাল খেতে চাইলে আবারও জিরো ট্যাক্সে চাল আমদানি করতে হবে। তখন বাজারে ধানের দাম ৫০০-৭০০ টাকা নেমে যাবে। কৃষক মরে যাবে। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার সিএসডি খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে চালের বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তাঁর জবাবে এসব কথা বলেন। চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ভোক্তারা যাতে গ্রহণযোগ্য দরে চাল কিনতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে ২৫ শতাংশ শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যে সমস্ত মিল মালিক পাক্ষিক ছাঁটাই ক্ষমতার বাইরে গুদামে চাল মজুত করে রেখেছেন এবং যে সমস্ত নব্য মজুতদার অবৈধভাবে চাল মজুত করে রাখছেন তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আজ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দেওয়া হয়েছে। সান্তাহার সিএসডি খাদ্যগুদাম পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার আলী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com