বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

শতাধিক পুকুরে অবমুক্ত করা হচ্ছে কার্প জাতীয় মাছের পোনা

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নীলফামারীতে জেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে ‘কার্প’ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পুকুরে পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়। এতে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সহকারী কমিশনার(ভুমি) মফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল রায় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার জানান, দেড় লাখ টাকার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে সদর উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক পুুকুরে। তিনি বলেন, মৎস্য অধিদপ্তরের ‘রাজস্ব বাজেটের আওতায়’ ২০২১-২০২২ অর্থ বছরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়/বিল/প্লাবিত ধান ক্ষেতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করণ কর্মসুচীর আওতায় নীলফামারীতে এটি বাস্তবায়ণ করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, জেলায় শতাধিক পুকুরে ৬লাখ ৫৮ হাজার টাকার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। যা আজ নীলফামারী থেকে শুরু হলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com