বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গায় পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন

গোলাম আজম মনির আলফাডাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা চত্তরে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। (২৫/৮/২১) বুধবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্সেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া। আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম সোজা, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন মহিলা ভাইচ চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন, প্যানেল মেয়র আজিজুর রহমান, বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ হোসেন খোকন প্রমুখ। সংবাদ সম্মেলনে মোঃ হেলাল উদ্দিন ভুইয়া জনান, এখন থেকে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগের লক্ষে পরিবর্তিত আধুনিক নিয়মে নিয়োগ প্রক্রিয়ায় ৭টি ধাপ অনুুসরণ করা হবে। ধাপগুলো হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং, শারিরীক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরিক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা ও চুড়ান্তভাবে অন্তর্ভুক্ত করণ। এই পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে মোট ৭টি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থীই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ পেতে পারবে। তাই নতুন নিয়মে শুরু হতে যাওয়া নিয়োগ প্রক্রিয়ায় উত্তির্ণ হতে আগ্রহীদের সঠিক নিয়মে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানানো হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com