শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরের হাসানপুর ও বিদ্যানন্দকাটি ইউনিয়নে করোনা প্রতিরোধে ফ্রি নিবন্ধন ক্যাম্প

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়নের টিটামোমিনপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে রবিবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান অধ্যাপক জুলমত আলী। বিডিপি হাসানপুর ইউনিয়ন কমিটির সভাপতি অসীম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, ইউপি সদস্য শবনম মুস্তারী, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম ও পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার শরীফ আহমেদ, মনিটরিং অফিসার তাপস মন্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর তন্দ্রা দত্ত, স্বেচ্ছাসেবক সুমন দাস, রীনা দাস, বাধন দাস, পলাশ দাস, তনিমা দাস, হৃদয় দাস ও উত্তম দাস। অনুষ্ঠানে শত-শত নারী পুরুষের নাম আনলাইনে নিবন্ধন করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়। অপরদিকে কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের পরচক্রা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আমজাদ হোসেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক আতিয়ার রহমান, ইউপি সদস্য মর্জিনা খাতুন, ইউপি সদস্য আসাদুজ্জামান ও পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম। অনুষ্ঠানে শত-শত নারী পুরুষের নাম আনলাইনে নিবন্ধন করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com