শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শেরপুর জেলা কমান্ড কাউন্সিল কর্তৃক ফুলেল শুভেচ্ছা

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মত বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শেরপুর জেলা কমান্ড কাউন্সিল। ২৯ আগষ্ট সংগঠনটির পক্ষে শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সকাল ১১ টা ৩০ মিনিটে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরিকে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শেরপুর জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি নাজমুল আলম টিটু, সহ সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সহ সাধারন সম্পাদক খোরশেদ আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মো: আবু হাসান ডিয়ন, মোঃ শফিকুল ইসলাম পিপুল (কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ শাহজাহান আনসারী (সদস?্য), নূরনবী আকন্দ সাদা (সদস্য) , আব্দুর রহমান (সদস্য), রেজাউল করিম (সদস্য), রফিকুল ইসলাম রুহেল (সদস্য), সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যানো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শেরপুর জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি নাজমুল আলম টিটু বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর। পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশ পালনে আমরা সচেষ্ট থাকবো। এবিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম বলেন, সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, শেরপুর জেলা কমান্ড কাউন্সিলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।কমিটির সবাই মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে যাবে। আমরা বীরের সন্তান, মুক্তিযোদ্ধার রক্ত আমাদের শরীরে প্রবাহিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com