শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন সেলিমকে দোকানঘর উপহার দিলেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

গাইবান্ধার সদরের নশরতপুরে মানসিক ভারসাম্যহীন অসহায় সেলিমকে সদাইসহ দোকানঘর ও নগদ অর্থ উপহার দিয়ে মানবিকতার পরিচয় দিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে বুধবার সকালে সদর উপজেলার গণ উন্নয়ন কেন্দ্র অফিস সংলগ্ন নশরতপুরে মানসিক ভারসাম্যহীন ( বর্তমানে সুস্থ) অসহায় কর্মহীন সেলিমকে তার বাসার পাশে ফিতা কেটে “ সদাইপাতি” নামে গালামালসহ দোকানঘর উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সেই সাথে তাকে চলার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নূর আলম সিদ্দিক, ট্রাফিক সার্জেন্ট তৌহিদুল ইসলাম, টিএসআই রেজা, অত্র এলাকার ইউপি সদস্য ছাবেদ আলী, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি গৌতম আসিস গুহ, সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, বৈশাখী টিভির প্রতিনিধি এস,এম বিপ্লব ইসলাম, এস,এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, দৈনিক খবরপত্র প্রতিনিধি আমিনুর রহমান, পুলিশ সদস্য সহ এলাকাবাসীবৃন্দ। পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন- জেলা পুলিশ তাদের সরকারি কাজের পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে থাকেন এবং তা অব্যাহত আছে। ইতিমধ্যে করনায় আক্রান্তদের নিশ্চিত করা সহ পরিবারের কোনো সমস্যা হলে তাদের খাবারের ব্যবস্থা করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে তাকে এই সহযোগীতা করা হয়েছে। তিনি আরো বলেন- ২০২০ সালের ৮ই জুন বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে জানতে পারি সেলিম নামে একজন মানসিক প্রতিবন্ধী রয়েছে এবং শিকলে বাধা। চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে ১৫ জুন পাবনায় মানসিক হাসপাতালে জেলা পুলিশের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করলে ৪ মাস চিকিৎসাধীন থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে। এবং সেলিম যেন ভালভাবে জীবিকা নির্বাহ করতে পারে সে জন্য তাকে মালসহ দোকানঘর ও নগদ অর্থ উপহার প্রদান করেন। এছাড়াও অন্য কারো পরিবারের খাদ্য সংকট থাকলে তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com