শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোনালদোর ফিরতি ম্যাচের টিকিটের দাম ৩ লাখ টাকায!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

বর্তমান বিশ্ব ফুটবলে রোনালদো, মেসিদের নামটাই যথেষ্ট যেকোনো ক্লাবের জন্য। তাদেরকে ঘিরে যে গণ উন্মাদনা তৈরি হয় তাকে হাতিয়ার করেই কোটি কোটি টাকা রোজগার করতে পারে ক্লাবগুলো। মেসি পিএসজিতে যোগদান করার পরেই তাদের জার্সি বিক্রি বেড়ে গিয়েছিল। আর রোনালদো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পরেই তার সম্ভাব্য ফিরতি ম্যাচের টিকিট বিক্রি বেড়েছে শুধু নয়। বাংলাদেশী নাকি এক একটি টিকিট বিক্রি হচ্ছে তিন লাখ টাকায়। উল্লেখ্য পিএসজির জার্সিতে মেসির নামার খবর আসার পরেই ২০ হাজার টিকিট বেশি বিক্রি হয়েছিল ফরাসি ক্লাব রেঁসের। লিগা ওয়ানে মেসির অভিষেক ম্যাচটা ছিল তাদের বিপক্ষেই। রোনালদোর মাঠে নামার সম্ভাবনা রয়েছে এমন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট এরই মধ্যে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। আর যা খবর এসে পৌঁছেছে তাতে টিকিটের দাম উঠেছে প্রায় তিন লাখ টাকা। এর মধ্যেই রোনালদোর আন্তর্জাতিক স্তরে বর্তমান ফর্ম তাকে নিয়ে উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে। বুধবার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের দখলে করেছেন রোনালদো। উল্লেখ্য ইরানের আলী দাইয়ির দখলে বহু দিন ধরে ছিল এই রেকর্ডটি। এই ম্যাচে যোগ করা সময়ে দলকে জেতানো গোল করার পরে জার্সি খুলে করতে গিয়ে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোনালদো।
১১ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলা রয়েছে ইউনাইটেডের। এই ম্যাচেই সম্ভাব্য ম্যান ইউতে প্রত্যাবর্তন হতে চলেছে রোনালদোর। ফলে এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ চড়েছে। যার সুযোগ নিতে চাইছে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলো। ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ইউনাইটেডের ম্যাচ টিকিটের দাম বয়স ভিত্তিতে ১০ থেকে ৪৩ পাউন্ডের মধ্যে থাকে। এক্সিকিউটিভ টিকিট বিক্রি হয় ৬০ পাউন্ডে। সেই টিকিট এখন বিক্রি হচ্ছে ৫৯৯ পাউন্ড থেকে! এখানেই থেমে থাকেনি। ২,৫১৪ ব্রিটিশ পাউন্ডেও বিক্রি হয়েছে। যা বাংলাদশী মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com