শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিশু ইতির হার্টে ছিদ্র দুই লক্ষ দশ হাজার টাকার অভাবে অপারেশ করতে পারছেন না পিতা-মাতা

গোলাম আযম সরকার পীরগাছা (রংপুর) :
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ইতি মনি বয়স তের মাস। বাবা মোঃ আয়নাল মিয়া সেলুনে কাজ করেন । রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম উচাপাড়া গ্রামে বাড়ি। আয়নালের চার সন্তানের মধ্যে সবছোট মেয়ে ইতি মনি , ইতি মনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ছোট ইতিমনির চোখে-মুখে এখন বাঁচার আকুতি। কিন্তু তার হার্ট ফুটো। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে কোনো রকম সংসার চালান আয়নাল। জন্মের পর থেকেই ইতি মনির হার্টে সমস্যা। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাঝে মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। উচ্চ শব্দে নিস্তেজ হয়ে পড়ে। ইতি মনি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা পেডিয়াট্রিক কার্ডিয়াক কেয়ার সেন্টারে চিকিৎসক অধ্যাপক ডাঃ কাজী আবুল হাসানের চিকিৎসা গ্রহণ করছেন। ডাঃ কাজী আবুল হাসান ইতি মনির পিতা-মাতাকে বলেছেন দুই লক্ষ দশ হাজার টাকা হলেই ইতি মনির অপারেশন করা সম্ভব হবে। এদিকে ইতি মনির পিতা-মাতা দুই লক্ষ দশ হাজার টাকা সংগ্রহ করতে না পারার কারনে তার অপারেশন করতে পারছেন। ইতি মনির পিতা-মাতা সন্তানের অপারেশনের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছেন। ০১৭৫০৬৭০৮৬৪ (পিতা আয়নাল মিয়া) অগ্রণী ব্যাংক পীরগাছা শাখা রংপুর সঞ্চয়ী হিসাব নং-২৮৪৭৮।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com