শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেষ ম্যাচে জয় পাওয়ায় খুব ভালো লাগছে: নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ সফরে এসে টানা দুই ম্যাচে হেরে যায় নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় জয় পেলেও চতুর্থ ম্যাচে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করে কিউইরা। গত শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ২৭ রানের জয়ে সিরিজে ব্যবধান (৩-২) কমায় টম ল্যাথামের নেতৃত্বাধীন দলটি। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড।
টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪/৮ রানে। ২৭ রানের জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচ জয়ের পর পুরস্কার মঞ্চে হাস্যউজ্জ্বল দেখায় নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে। তিনি বলেন, শেষ ম্যাচে জয় পাওয়ায় খুব ভালো লাগছে। আজ আমরা নিখুঁত পারফরম্যান্সের কাছাকাছি এসেছি। এই জয়ে আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পেরেছি। আশা করি বাংলাদেশ থেকে পাকিস্তান সফরে গিয়ে আরো ভালো করতে পারব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com