শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহাদেবপুরের বহুল আলোচিত রুহুল র‌্যাবের হাতে আটক

সোহেল রানা মহাদেবপুর (নওগাঁ) :
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁর মহাদেবপুরের বহুল আলোচিত মিঠুন-শ্যামলী দম্পতিকে টর্চার সেলে নির্যাতন ও মাথার চুল কর্তনের মূল হোতা টর্চার রুহুল (৩৪) র‌্যাবের হাতে আটক হয়েছে। মামলার ১৯ দিন পর রাজশাহী থেকে র‌্যাব তাকে আটক করে শনিবার দুপুর ২ টায় মহাদেবপুর থানা পুলিশে সোপর্দ করে। সে উপজেলার দক্ষিণ হোসেনপুর বোয়ালমারী মোড়ের মৃত আবুল কালামের ছেলে। দুপুরে র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গত বুধবার দিবাগত রাতে মহাদেবপুরে রুহুলের বাসা সংলগ্ন এলাকা থেকে তার অপকর্মের অন্যতম সহযোগী ও নির্যাতন মামলার দুই নম্বর আসামী তরিকুল ইসলামকে আটক করে। তার দেয়া তথ্যমতে ১০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ২ টায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া উপজেলার আজির মোড় শাহী মসজিদ সংলগ্ন রুহুলের শশুর বাড়ী এলাকা থেকে তাকে আটক করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, বিকেলে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হবে। মামলাল তদন্তকারী কর্মকর্তা এসআই শামীনুল ইসলাম জানান, রুহুলকে ১০ দিনের রিম্যান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, মিঠুন-শ্যামলী দম্পতির নির্যাতনের ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব তাদেরকে আটকের জন্য তৎপর হয়ে ওঠে। অভিযুক্ত রুহুলের বয়লারে প্রায়ই মাদক ও যৌনকর্মকান্ডের আসর বসতো। রুহুল তার প্রাইভেট কার ব্যবহার করে বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দিত। এসব কাজের বিরোধীতা করলে তাকে নির্যাতনের শিকার হতে হতো। মাদকের আসরে জিম্মি করে অনেকের সর্বস্ব হাতিয়ে নেয়া হতো বলেও উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫, রাজশাহী এর ধারাবাহিক সফলতার পিছনে গণমাধ্যমের ভূমিকা অনিস্বীকার্য। সাংবাদিকদের নিকট থেকে পূর্বের ন্যয় সকল সহযোগীতা স্বত:স্ফুর্তভাবে কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com