শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ওমরাহ করতে যাচ্ছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১৭ অক্টোবর শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের আগে ওমরাহ করতে যাচ্ছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। এই ছুটি কাজে লাগিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাচ্ছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিনরা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। মেগা এই আসরে অংশ নিতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল।
আগামী ১৬ সেপ্টেম্বর ওমরাহ করার উদ্দেশে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। এজন্য ৩০ দিনের ভিসা করিয়েছেন তারা। যদিও ওমরাহ শেষে আগামী ২১ তারিখ ফেরার টিকিট নিশ্চিত করেছেন। ওমরাহ করতে যাচ্ছেন সাতজন ক্রিকেটার, তাদের মধ্যে পাঁচজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আছেন। তারা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সাথে আরো দুই ক্রিকেটার ওমরাহ করতে যাবেন। তারা হলেন, তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সাথী হবেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।
এরপর দেশে ফিরে পরিবারের সাথে কিছুদিন সময় কাটানোর সুযোগ পাবেন বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটাররা। ছুটি শেষ হলে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। যদিও দেশে আনুষ্ঠানিক অনুশীলনের সূচি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪ অক্টোবর ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com