শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাঝিহট্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মির্জা এসকেন্দার আলী সাহানার নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর

মোহাম্মদ আলী বগুড়া :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৫নং মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মির্জা এসকেনদার আলী সাহানার অটোরিকশা মার্কার নির্বাচনী অফিসে দুর্বৃত্তদরা হামলা চালিয়ে অফিস ভাংচুর করেছে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায়, তার নির্বাচনী ৯ টি অফিসে দুর্বৃত্তদরা হামলা চালিয়ে অফিসের চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ হামলার ঘটনায় এক নারীসহ ২ জন আহত হয়েছেন। হামলা ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী সাহানা বলেন, আমি একটি আমার নির্বাচনী প্রচারণায় ছিলাম, তখন আমার কাছে ফোন আসে ভারাহার ও গোবিন্দপুর অফিস ভাংচুর করা হয়েছে। পরে খবর পেয়ে গিয়ে, দেখতে পেলাম আমার নির্বাচনী ৯ টি অফিসে দুর্বৃত্তদরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করাসহ আমার কর্মী সমর্থকদের লাটি শোটা দ্বারা মারপিট করা হয়েছে। এবং এই ঘটনায় এক নারীসহ ২ জন কর্মী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১১ টায় স্থানীয় মাঝিহট্ট স্কুল মাঠে হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশে করছেন। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবার ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com