শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা-মেঘনার ইলিশ আবার কলকাতার বাজারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বেশ কিছুদিন বন্ধ থাকার পর কলকাতার বাজারে শুক্রবার থেকে আবার মিলতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ। গড়িয়াহাট মার্কেট, লেক মার্কেট কিংবা মানিকতলা বাজারে চকচকে পদ্মার ইলিশ দেখে খুশির ঝলকানি ক্রেতাদের চোখে। বাংলাদেশে বর্ষায় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। কারণ, ইলিশ এই সময় ডিম পাড়ে। সেই নিষেধাজ্ঞা উঠতেই আবার ওপার বাংলা থেকে ইলিশ আসা শুরু হয়েছে। সাড়ে তিন হাজার মেট্রিক টন ইলিশ আসার কথা ছিল। কিন্তু, আসছে পাঁচশো থেকে হাজার মেট্রিক টন। চার নভেম্বর পর্যন্ত চার হাজার ছশো মেট্রিক টন ইলিশ আসার কথা এই বঙ্গে। ভাইফোঁটায় ভাইয়ের পাতে ইলিশ ভাপা কিংবা ইলিশ পাতুড়ি দেওয়া সম্ভব হবে মনে করছেন বাংলার বোনেরা। গঙ্গার ইলিশের থেকে পদ্মার ইলিশ চওড়া বেশি হয়, স্বাদও ভালো। তাই, ইলিশ উপভোক্তাদের নজর এখন বাংলাদেশের ইলিশের দিকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com