শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে মন্দিরের প্রতিমা ভাংচুরের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ মিয়া এ সংবাদ সম্মেলন করেন। রামদিয়ার বাজারে তার নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী ইমরুল হাসান মিয়া। তিনি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর সন্তান। আমার জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে নড়াইলের কৃষ্ণ ঢালীর পারিবারিক মন্দিরে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেন। হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরকে মন্দিরে এনে তার প্রতীকে ভোট দেয়ার প্রতিজ্ঞা করিয়ে আসছেন। গত ১ নভেম্বর বিষটি নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খাজা নেওয়াজ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরণের কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন। তার কিছুক্ষণ পরেই ইমরুল হাসান সমর্থিত বেশ কিছু লোক জড় হয়ে মন্দিরের প্রতিমা ভাংচুরের গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করে সেখানে বিক্ষোভ করতে থাকে। বিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়। ফারুক আরো বলেন, ইমরুল হাসান ও তার লোকজন সম্প্রীতি নষ্টের যে অপচেষ্টা চালাচ্ছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রকৃত ঘটনা উদ্ঘাট করে দোষীদের আইনের আওতায় এনে শান্তির দাবীও জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com