শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস পাঁচবিবি, জয়পুরহাটের আয়োজনে ও “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বিআরডিবির সাবেক সভাপতি পাঁচবিবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম সারওয়ার হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, বন্ধন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, এসডি,এসএর সভাপতি মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, পাঁচবিবি নির্ভর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মামুনুর রশিদ, সু-প্রভাত ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ এর মেঘলা সদস্য শাকিলা আক্তার প্রমুখ। সভার শুরুতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির উদ্দেশ্যে দিক নির্দেশনা স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর কবির সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com