শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত আরও ৪৬৫ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ৪৬৫ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র চারজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই অভিবাসী শ্রমিক।

নগররাষ্ট্রটিতে এ পর্যন্ত ২৭ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই অভিবাসী।

সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত ৭ হাজার ২৩৯ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২১ জন। এছাড়া আরও নয়জন করোনা পজিটিভ ব্যক্তি অন্য কারণে মারা গেছেন।

এদিকে, মহামারির প্রকোপ কমে আসায় মে মাসের শুরু থেকেই লকডাউন শিথিল করেছে সিঙ্গাপুর সরকার। গত ৫ মে থেকে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচার চালুর মাধ্যমে শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম। এরপর ১২ মে থেকে চালু হয়েছে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com