শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘ঢাকা টু দুবাই’-এ নিশো-মেহজাবীন!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

একটা মফস্বল শহরের নবদম্পতি মিজান ও জবা। ঘটনাক্রমে দু’জনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন। তাদের ভিসার ব্যবস্থা করে দিয়েছে একটি এজেন্সি। শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে গেলেন এই দম্পতি। সঙ্গে পুরো গ্রাম সেই উচ্ছ্বাসের ঢেউয়ে টলমল করে উঠলো।
এমনই এক ভিন্ন ট্র্যাকের গল্পে ‘ঢাকা টু দুবাই’ নামের নাটকটিতে অভিনয় করলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। একজনের নাম মিজান অন্যজন জবা। আর এই দুটি চরিত্র নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। চিত্রনাট্যও তারই। সিএমভির প্রযোজনায় সম্প্রতি বিশেষ এই নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার। গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে আনবার চেষ্টা করেছি আমরা। যথারীতি চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। আমরা চেয়েছি দুবাই যাত্রা নিয়ে আনন্দ ও বেদনার গল্পের সঙ্গে একটি সামাজিক বার্তা দিতে। সেটা হলো, নিজের সামর্থ্যের বাইরে যেও না।’‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com