শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সারাদেশে নদী দখলদারদের সংখ্যা ৬৫১২৭ জন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

সারাদেশে অবৈধভাবে নদী দখলদারদের সংখ্যা জাতীয় সংসদে উত্থাপন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য তুলে ধরেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নদী রক্ষা কমিশন সব জেলা প্রশাসকের মাধ্যমে দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। এতে সারা দেশে ৬৫ হাজার ১২৭ জন অবৈধ নদী দখলদার রয়েছে। এজন্য সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে প্রায় ১৯ হাজার ৮৭৪ জন অবৈধ নদী দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, সারা দেশের বিভিন্ন নদীর তীরভূমি থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৪৪৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর ফলে ৭২৩ দশমিক ৬২ একর তীরভূমি পুনরুদ্ধার করা হয়েছে। নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশের নদীসমূহ দখলমুক্ত করার জন্য ২০১০ সাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ঢাকা নদীবন্দরে ১৬ হাজার ৪২৪ টি, নারায়ণগঞ্জ নদীবন্দরে চারহাজার ৭৬৯, বরিশাল নদীবন্দরে ১৪১টি, আশুগঞ্জে ৫০টি, নওয়াপাড়া নদীবন্দরে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com