শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবশেষে ইউটিউবেই মুক্তি পাচ্ছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

একসময়ের ঢাকাইয়া সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী সিমলা। কয়েক বছর আগে পরিচালক রুবেল আনুশের নির্দেশনায় ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি সিনেমায় অভিনয় করেন। দুবার ছাড়পত্রের জন্য জমা দেওয়া হলে সেটি প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তাই আগামী ২৫ নভেম্বর ইউটিউবে মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি। ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ মুক্তি পাবে সিনেমা কটেজ নামের ইউটিউব চ্যানেলে। পরিচালক রুবেল আনুশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমবার ছাড়পত্রের জন্য জমা দেওয়া হলে সেটি প্রদর্শনের অযোগ্য ঘোষণা করে সেন্সর বোর্ড। প্রথমবার সেন্সর না পেয়ে বেশকিছু সংশোধনের পর চলতি মাসে আবার ছবিটি জমা দেই। পরিবর্তনের পর ছবির নাম রাখা হয় ‘প্রেমকাহন’। এবারও সেটি প্রদর্শনের অযোগ্য বলে সেন্সর সনদ পায়নি।
পরিচালক আরও বলেন, ‘প্রেমকাহন’ নামে গত ২৭ অক্টোবর সেন্সর বোর্ড সদস্যরা ছবিটি দেখে ২ নভেম্বর ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। কিন্তু ওই পথে আর যেতে চাই না। ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পাচ্ছে ছবিটি।’ অসম বয়সের প্রেমের গল্প নিয়ে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিমলার বিপরীতে অভিনয় করেছেন মামুন। সত্য ঘটনা অবলম্বনে ২০১৪ সালের আগস্ট মাসে এ ছবির শুটিং শুরু হয়। সিনেমায় ৩৮ বছর বয়সী এক নারীর প্রেমে জড়িয়ে পড়ে ১৮ বছরের এক তরুণ। ছবিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com