রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে অপেক্ষায় সোনিয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

৬ বছর পর আবারও সিনেমায় অভিনয় করলেন দর্শকপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা সোনিয়া হোসেন। সিনেমার নাম ‘১৯৭১ সেইসব দিন’। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করেছেন হৃদি হক। সিনেমা সংশ্লিষ্ট অনেকেরই ভাষ্য, ছবিটির ‘ইয়ে রোশান সিতারে’ শিরোনামের গানে দুর্দান্ত পারফর্ম করেছেন সোনিয়া। গানটির সুর সঙ্গীত করেছেন দেবজ্যোতি মিশ্র এবং গেয়েছেন তৃষা চ্যাটার্জি। এরইমধ্যে গানের দৃশ্যায়নে অংশ নিয়েছেন। গানের দৃশ্যায়নে অংশগ্রহণ শেষে এখন শুধু সোনিয়ার অপেক্ষা কবে সিনেমাটি মুক্তি পাবে। সোনিয়া বলেন,‘কয়েকটি কারণে আসলে আমি অধীর আগ্রহ, অনেক উচ্ছ্বাস আর আনন্দ নিয়ে অপেক্ষা করছি। প্রথমত, এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পের সিনেমা। দ্বিতীয়ত, এটি সরকারী অনুদানের সিনেমা। আমি এর আগে সরকারী অনুদানের সিনেমাতে অভিনয় করিনি। আর তৃতীয়ত, ছবিটির পরিচালক হৃদি আপা ভীষণ গুণী একজন নির্মাতা। সবমিলিয়ে আমি সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।
নিজের পারফর্ম্যান্স নিয়ে আসলে বলার কিছু নেই। তবে কিছুটা হলেও বুঝতে পারি যে আমি কতোটুকু ভালো করেছি। শুটিং-এর সময় পুরো ইউনিট খুশী ছিলো। তাতেই আমি মুগ্ধ। তবে পুরো সিনেমাটি অনেক যতœ নিয়ে হৃদি আপা নির্মাণ করছেন। তাই আমি আমার সিনেমা বলেই নয়, একটি ভালো সিনেমা নিয়ে আমি প্রবল আশাবাদী। আমি চাই সিনেমাটি মুক্তি পেলে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখুক।’ সোনিয়া জানান, ২০২২ সালে নতুন কিছু ভালো কাজ নিয়ে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন। এসব কাজের মধ্য দিয়ে দর্শক তাকে নতুনভাবে দেখতে পাবেন বলে তিনি আশাবাদী। এরইমধ্যে স্টেজ মৌসুমও শুরু হয়ে গেছে। কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে সোনিয়া এখনো স্টেজ শো’তে নিয়মিত হতে পারেন নি। সোনিয়া হোসেন ২০১৫ সালে আলভী আহমেদের পরিচালনায় ও আরশাদ আদনানের প্রযোজনায় ‘ইউ টার্ন’ সিনেমায় অভিনয় করেন। এরপর মাঝে আরো একটি সিনেমায় তার কাজ হবার কথা ছিলো। কিন্তু সেই সিনেমাটির কাজ আর শুরু হয়নি।
তবে সোনিয়া জানান, ভালো গল্প পেলে তিনি নাটকে অভিনয় করতে আগ্রহী। অভিনয়ের বাইরেও নিজেকে পরিচালনায় নিয়ে আসার ইচ্ছে রয়েছে তার। বেশকিছু কাজ তিনি এরইমধ্যে গুছিয়ে নিয়েছেন। আগামী বছর সে বিষয়ে নতুন কোনো ঘোষণা আসতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com