শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়ায় মুজিব বর্ষে কৃষকরা বিএডিসি’র সেচের অর্ধেক ভাড়ার সুবিধা পাচ্ছে

বাসস :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

মুজিব বর্ষে বগুড়ার ৫২ হাজার কৃষকের বিদ্যুৎ চালিত গভীর নলকূপ সেচের ভাড়া অর্ধেক দামে দিচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।বগুড়ায় ৫ হাজার ২শ’ হেক্টর জমির এ সেচ সুবিধার আওতায় আসবে।
গত বোরো থেকে শুরু হওয়া এ সুবিধা চলতি বছরের আমন মৌসুমে অর্ধেক দামে সেচ দেয়া হয়েছে। এ ছাড়াও আসন্ন বোরো মৌসুমে ্এ সেচ সুবিধার পাবে জেলার ৫২ হাজার কৃষক। জেলা বিএডিসির তত্বাবধায়ক প্রকৌশলী এস.এম শহীদুল আলম জানান, প্রতি একরে ৫২ হাজার কৃষককে সেচের ভাড়া হিসেবে পরিশোধ করতে হবে প্রতি একরে সেচ ভাড়ার অর্ধেক ২৫০ টাকা। মুজিরবর্ষে কৃষকদের সাশ্রয় হচ্ছে ২৫০ টাকা। সেচ যন্ত্রের সক্ষমতা অনুযায়ী যেমন, বার্ষিক ভাড়া হিসেবে ২ কিউসেক সেচ যন্ত্রের জন্য যদি ভাড়া ২০ হাজার টাকা হয়, তবে কৃষকদের দিতে হবে ১০ হাজার টাকা। সেচ ভাড়া ৫০ শতাংশ কমে যাওয়ায় হাজার হাজার কৃষক উপকৃত হবে বলে জানান জেলা বিএডিসির তত্বাবধায়ক প্রকৌশলী।
এ সেচ সুবিধা গত বোরা মৌসুম থেকে শুরু হয়েছে, চলতি আমন মৌসুমে কৃষকরা সাশ্রয়ী ভাড়ায় সেচ সুবিধা পেয়েছে। আসন্ন বোরো মৌসুমে ৫০ শতাংশ কম ভাড়ায় সেচ সুযোগ পাবে ৫২ হাজার কৃষক।
জেলা বিএডিসি সেচ সূত্রে জানান গেছে জেলায় বিএডিসির বিদ্যুৎ চালিত গভীর নলকূপ আছে২৫০ টি। এ ২৫০ টি সেচ যন্ত্রের দিয়ে জেলায় ৫ হাজার ১০০ হেক্টর জমি সেচ সুধিার আওতায় আসবে। ডিজেলের দাম বৃদ্ধি পাওযায় বিএডিসির বিদ্যুৎ চালিত সেচে ভাড়া বৃদ্ধি পায়নি। বিএডিসির তত্বাবধায়ক প্রকৌশলী জানান পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেচে এ উপহার পাবে কৃষকরা। মুজিব বর্ষ শেষ হলেও আগামী বোরো মৌসুমেও অর্ধেক ভাড়ায় কৃষকরা সেচ সুবিধা পাবে। অর্ধেক ভাড়ার জন্য বিএডিসি সেচ এর ১৬৮ টি সেচ ব্যবহার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com