শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘মাসুদ রানা’র নায়িকা মিম

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কাজী আনোয়ার হোসেনের বেস্ট সেলার ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘মাসুদ রানা’। বেশ অনেকদিন ধরেই ছবিটি নিয়ে নানা আলোচনা চলছে। ছবিটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে।
এখন পর্যন্ত ছবিটির নায়িকা চরিত্র নিয়ে বিভিন্ন কথা শোনা গেছে। সব জল্পনার অবসান ঘটিয়ে মিম হলেন আলোচিত সেই সিনেমাটির নায়িকা। ‘এমআর নাইন’ নামের সিনেমাটিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে মিম জানান, গেল সপ্তাহেই ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। যেখানে এবি এম সুমনের বিপরীতে দেখা যাবে তাকে। তার চরিত্রের নাম সুলতা রাও। তিনি ভারতীয় গুপ্তচর।
মিম বলেন, ‘গেল শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছি।’ ‘এমআর নাইন’ সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্টসহ অনেকে। সিনেমাটির শুটিং শুরু হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রথম লটের দৃশ্যধারণ করা হবে বাংলাদেশে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com