রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হিলি বন্দরে ওজনে গড়মিল, রপ্তানি বন্ধ করলো ভারত

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ওজনে গড়মিলের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের ট্রাক চালক সমিতি। ভারত থেকে আসা ট্রাকে পণ্যের ওজন মিলছে না হিলি বন্দর স্কেলে, অভিযোগ করায় ভারতীয় ট্রাক চালকরা পণ্যবাহী ট্রাক আনা বন্ধ করে দিয়েছে তারা। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি বলেন, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক হিলি বন্দর স্কেলে ওজন করে দেখা যায় ঐদেশের ওজনের সাথে এদেশের ওজন কম হচ্ছে। এবিষয়ে কয়েকদিন আগে তাদের অভিযোগ করা হয়। এতে করে ভারতের কয়েকটি পণ্যবাহী ট্রাক বন্দরের বাহিরের স্কেলে পরীক্ষার জন্য ওজন করা হয়। তাতেও তাদের ওজনে কম পাওয়া যায়। এই কারণে ভারতীয় ট্রাক চালক সমিতিরা হিলি বন্দরে পণ্যবাহী ট্রকা আনা বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, এর যদি সঠিক সুরাহা না হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহন করবো। এবিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ভারত থেকে পণ্য আমদানি কেন বন্ধ করে দিলো, এবিষয়ে ভারতহিলির সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আমাদের কোন লিখিত চিঠি দেয়নি। তবে ঐদেশে ট্রাক চালক সমিতি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। কেন তারা আমদানি বন্ধ করে দিলো এখনও আমরা অবগত হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com