শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ণ শীর্ষক আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

পিরোজপুরে সকল মানুষের জীবিকা, খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ণ কর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় খাদ্য নিরাপদ নেটওয়ার্ক খানি এর আয়োজনে এবং গণউন্নয়ন সমিতির উদ্যোগে নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রনয়ণ কর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাবেক কাউন্সিলর মিনারা বেগম, জেলা মহিলা সংস্থার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা প্রমুখ। এসময় বক্তারা বলেন বাংলাদেশে প্রতি ৮ জনের মধ্যে এক জনের পুষ্টিকর খাবার ক্রয় ক্ষমতা নেই। শুধু সঠিক পুষ্টির অভাবে দেশে ৩১ শতাংশ শিশুর শারীরিক বিকাশ হয় না। বাংলাদেশে বর্তমানে আড়াই কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে। গত ১০ বছরে অপুষ্টিজনিত রোগে ভোগা মানুষের সংখ্যা বেড়েছে ৭ লাখের বেশি। এই তালিকায় অধিকাংশই শিশু ও নারী। তাই আমাদের পুষ্টিহীনতা রোধে সবাইকে সচেতন হতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। নারী এবং শিশুদেরকে নিয়মিত পুষ্টিকর খাবারের আওতায় এন দেশ থেকে পুষ্টিহীনতার পরিমান কমিয়ে আনতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com