শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেনবাগে বেগম রোকেয়া দিবসে জয়ীতাদের সংবর্ধনা প্রদান

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

নোয়াখালী সেনবাগে যথাযাথ মর্যদায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী আলোচনা সভার আয়োজন করা হয় এসময় সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি সেনবাগ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভার মধ্যেদিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সফি উল্যা সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার নব নির্বাচিত মেয়র আবু নাছের দুলাল। বাক্তব্য রাখেন -সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারী,উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি অধক্ষ্য শহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক মাষ্টার ওজি উল্যা, জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com