বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজ চক্রের কথিত সাংবাদিকসহ আটক ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর আভিযানিক দল জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কথিত সাংবাদিক ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে আইন বহির্ভূত কাজের সাথে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করেছে। আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মোসা: নাসরিন বেগম@ লিজা(৩৩) পিতা- আজাহার আলী সাং পূর্ব জাহাঙ্গীর পাড়া থানা-শিবগঞ্জ, মোঃ মাসুদ রানা@ রানা(৩৪) পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, মোঃ রনি@ ধাপা রনি(৩৮) পিতা- মৃত আব্দুস সামাদ@ কানদ্রু উভয় সাং মসজিদ পাড়া, মোঃ আঃ রহিম(২৮),( কথিত সাংবাদিক) পিতা- মৃত গোলাম রব্বানী সাং দ্বারিয়াপুর, মোসা: রিনা বেগম @ সুরাইয়া খাতুন(২৮) পিতা-মোঃ নাইমুল হক সাং রামচন্দ্রপুর হাট সর্ব থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ গনকে ১২ ডিসেম্বর সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। এই চক্র দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট/বাসা ভাড়া করে লোকজনকে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে ডেকে নেয়। তারপর কথিত সাংবাদিক ফ্ল্যাটে প্রবেশ করে মহিলার সাথে জোরপূর্বক ছবি ও ভিডিও ধারণ করে এবং সেটা সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করে টাকা আদায় করে আসতেছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা নিশ্চিত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com