শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীর কেশরহাটে হোটেল চুলার আগুনে পুড়লো সার ও কীটনাশক দোকান

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

রাজশাহীর কেশরহাট পৌর বাজারে “হোটেল অবকাশ”- এর চুলার আগুনে পুড়ে গেছে সার ও কীটনাশনক এর দোকানঘর। সেই সাথে হুমকিতে রয়েছে ৬০ টিরও বেশী প্রতিষ্ঠান। এ বিষয়ে কাঠের চুলা অপসারন প্রসঙ্গে হোটেল অবকাশ-এর স্বত্তাধিকারী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী দোলোয়ার হোসেন, মামুন, আব্দুল হাইসহ ৬০ জন ব্যবসায়ী। গত ২১ নভেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনাকবলিত সুতার দোকানসহ ২০টি দোকান ছিলো। ওই রাত সাড়ে নয়টার সময় ব্যবসায়ী দোলোয়ার হোসেন সহ অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যে যার মত বাড়ী চলে যান। গভীর রাতে সার ও কীট নাশক ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানতে পারেন, রিয়াজুল ইসলামের “হোটেল অবকাশ” এর রান্নার চুলা থেকে আগুন ধরলে বিষয়টি স্থানীয়রা দেখেই নেভানোর উদ্যোগ নেয়। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে দোলোয়ার হোসেনের সার ও কীটনাশক দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে সবকিছু পুড়ে অন্তত ২ লাখ ৫০ টাকার ক্ষতিসাধন হয়। মোহনপুর ফায়ার সার্ভিস স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ী দোলোয়ার হোসেন সহ ৬০ জনেরও বেশী ব্যবসায়ীরা জানান, এই নিয়ে তিন বার “হোটেল অবকাশ” এর চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অবস্থা চলতে থাকলে যে কোন মূহুর্তে হোটেলের আশে-পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভষ্মিভুত হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা আরো জানান, আমরা হোটেল মালিক রিয়াজুল ইসলামকে কাঠের চুলা অপসরণের জন্য বলতে গেলে তিনি অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি প্রদর্শন করেন। এ বিষয়ে কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ- এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষটি তিনি জানেন, হোটেল মালিক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com